উত্তরদিনাজপুর

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুর, তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কালিয়াগঞ্জ ব্লক

শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় তৃনমূল সমর্থিত একটি ক্লাবে ভাঙ্গচুর করা সহ রাজ্য তৃণমুল কংগ্রেসের সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রার্থী অসীম ঘোষের বাড়িতে আক্রমনের অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া তীরের আঘাতে আহত হন তৃণমুল ছাত্র পরিষদের এক নেতা বলে অভিযোগ ওঠে। দীর্ঘ ইতিহাসে এলাকায় রাজনৈতিক অসহিষ্ণুতার নজির না থাকায় এমন অতর্কিতে হামলার ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারন মানুষ ও রাজনৈতিক মানুষজন। জানা গেছে শুক্রবার রাত ৯ টার পরে কালিয়াগঞ্জ ব্লক অফিসে নমিশেনের কাজ চলছিল। সেখান থেকে ফেরার সময় বিজেপি সমর্থকরা এই হামলা চালায় বলে অভিযোগ। রাতেই ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর। শনিবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রাজনৈতিক সহিষ্ণু কালিয়াগঞ্জে এহেন ঘটনা ঘটায় সকলেই চিন্তায় পড়েছেন। যদিও সমস্তটা তৃণমুল কংগ্রসের মিথ্যা অভিযোগ বলে দাবী করেছে বিজেপির জেলা নেতৃত্ব।

        এই ঘটনা প্রসঙ্গে তৃনমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানান, শুক্রবার রাতে বিজেপি কর্মিরা মনোনয়ন পত্র জমা দিয়ে বাড়ি ফেরার পথে তাদের একটি ক্লাবে ভাঙচুর চালায় এবং তার বাড়িতে আক্রমণ করে বলে অভিযোগ। এমনকি আদীবাসিদের তীর ধনুক নিয়ে এলোপাথারি ইট পাথর ছুড়তে থাকে তারা। তাদের ছোড়া তীরে একজন যুব নেতা তীর বিদ্ধ হয়েছে বলেও অভিযোগ করা হয়।

        অপরদিকে কালিয়াগঞ্জ বিজেপি বিধানসভা পালক রুপক রায় তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ করে বলেন, রাতে মনোনয়ন পত্র জমা দিয়ে তারা সকলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তৃনমূলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় এবং  বিজেপিকে দুর্নাম করতে স্থানীয় একটি ক্লাবঘরে ভাংচুর চালাই। অসীম ঘোষ যে সব অভিযোগ তুলেছে সেটা বিজেপিকে বদনাম করা ছাড়া আর কিছুই না।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে
https://www.youtube.com/embed/y7eDZSc6LRs